শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

মৌলভীবাজার প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ উৎসব

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

কর্মব্যস্ত জীবনে-কাজের ফাঁকে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন ও আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে সাংবাদিকরা একত্রিত হয়ে বাস যোগে এম আর খান চা বাগান ( দার্জিলিং টিলা) পর্যটন স্পটে যান।সেখানে গিয়ে তাঁরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিছু সময় ঘুরাঘুরি করেন এবং ফটোসেশান করেন। বিকেলে দুপুরে খাবার শেষে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ,সিনিয়র সাংবাদিক সাদেক আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন,সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী , ইদ্রিস আলী, আহমেদ ফারুক মিলাদ, এম এ হামিদ, শাহজাহান মিয়া,মু ইমাদ উদ্দিন,মো: মাহবুবুর রহমান রাহেল,মো: সাইফুল ইসলাম, ময়নুল ইসলাম চৌধুরী,আব্দুল ওয়াদুদ, নাজমুল বারী সুহেল,
আব্দুল কাইয়ুম,জাকির হোসেন, দুরুদ আহমদ প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন,সাংবাদিকরা সারা বছর কর্মব্যস্ত থাকেন। আজ এই বনভোজনের মাধ্যমে সবাই একত্রিত। সবাই একটি আনন্দময় উৎসব উদযাপন করব। মূলত সাংবাদিকদের ব্যস্ততা কাটিয়ে যাতে সবাই আনন্দ উদযাপন করতে পারেন,সে জন্য মৌলভীবাজার প্রেসক্লাবের বনভোজন ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত বনভোজনের কর্মকান্ডের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়,আড্ডা, হাড়ি ভাঙ্গা খেলাধুলা,প্রতিযোগিতা, র‌্যাফেল ড্রসহ নানা আয়োজন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে বনভোজনের সমাপনী ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh