শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মৌলভীবাজারে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

পলি রানী দেবনাথ
  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

 

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১০ মার্চ) সোমবার মৌলভীবাজারে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫।

এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছরই ঝড়, বৃষ্টি ও বন্যাসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়।দুর্যোগ মোকাবলায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সচেতন থাকতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দিনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh