শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

বাংলাদেশিদের দ্রুত ইউক্রেন ত্যাগের পরামর্শ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে অবিলম্বে সে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এই পরামর্শ দেয়। তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দূতাবাসের পোস্টে বলা হয়, সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশিদেরকে অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে ফিরে যেতে পারেন। ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।

অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে বাংলাদেশিদের সব ধরনের ভ্রমণ এড়ানোর পরামর্শও দিয়েছে দূতাবাস। পাশাপাশি ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানাতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত সোমবার পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক জরুরি পরিপত্র পোস্ট করা হয়। এতে ইউক্রেন যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ জায়গায় সরে যেতে পরামর্শ দেওয়া হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh