রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি

রাজশাহীতে ৫ কোটি টাকার হেরোইনসহ কুলাউড়ার তাহমিনা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়া থেকে রাজশাহী গিয়েছিলেন তাহমিনা বেগম মিনু। উদ্দেশ্য ছিলো ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন সংগ্রহ করা। তবে রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাহমিনা ও আরেক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

গ্রেপ্তার নারীরা হলেন সুলতানগঞ্জ এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) এবং কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)।

পুলিশ জানায়, তাহমিনা বেগম মৌলভীবাজার থেকে হেরোইন সংগ্রহ করতে গোদাগাড়ীতে এসেছিলেন। এ সময় নাজমা বেগম তার কাছে মাদক হস্তান্তর করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh