সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) ও দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মরহুম আলহাজ চেরাগ আলীসহ অন্যান্য মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
টিবিএফের চেয়ারম্যান আলহাজ মঈনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মইনুল হক বকুলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান, কুলাউড়া পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা করেন দক্ষিণ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আশরাফ হোসেন এবং দোয়া পরিচালনা করেন উত্তর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মাহমুদুর রহমান ইমরান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh