মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

আজ রাজনীতিবিদদের সম্মানে সাবেক এমপি নাসের রহমানের আয়োজনে ইফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

 

রাজনৈতিক নেতাদের সম্মানে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক এমপি এম নাসের রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া সিলেট বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত জাতীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, দীর্ঘ সাড়ে ১৫ বছর পর ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে ৮-১০ হাজার তৃণমূলের নেতা-কর্মীদের সম্মানে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেছেন এতদঅঞ্চলের গণমানুষের নেতা এম নাসের রহমান। এই দোয়া ও ইফতার মাহফিলে সফল করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয়রা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে মৌলভীবাজার সদর-রাজনগর উপজেলাসহ জেলার প্রতিটি উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংঠনসমূহের নেতাকর্মীকে ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য এম নাসের রহমানের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

এদিকে বুধবার বিকেলে এ বিশাল আয়োজনের প্যান্ডেলসহ সার্বিক প্রস্তুতি দেখতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। এসময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমটির সদস্য আব্দুল মুকিত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মো.ফখরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh