সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়া ভাটেরা – মাইজগাঁও’র মধ্যবর্তী স্থানের রেললাইন থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

সিলেট-আখাউড়া রেল সেকশনের মাইজগাঁও-ভাটেরা স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। লাশটি পড়ে থাকাবস্থায় দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়। খবর পেয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে ভাটেরা – মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী মুমিনছড়া চা বাগান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে সিলেট রেলওয়ে থানা পুলিশ।

সিলেট রেলওয়ে থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয়রা ৯৯৯ থেকে মাইজগাঁও রেল স্টেশন মাস্টারের কাছে জানানো হয় মুমিনছড়া চা বাগান সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা লাশ পড়ে আছে। বিষয়টি মাইজগাঁও রেল স্টেশন মাস্টার সিলেট রেল থানাকে জানান সকাল ৮টার দিকে। পরে রেল থানার একটি পুলিশ দল ঘটনাস্থল ২৯ নং রেল ব্রিজ এলাকা থেকে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে সিলেট থানায় নিয়ে যায়।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলিম হোসেন শিকদার মুঠোফোনে বলেন, লাশ ক্ষতবিক্ষত অবস্থায় থাকায় নাম-বয়স তাৎক্ষণিক নিশ্চিত হতে পারিনি। কোন ট্রেনে কাটা পড়েছে সেটাও জানতে পারিনি। সিআইডির ফরেনসিক ইউনিটের একটি টিমকে লাশের আলামত সংগ্রহের জন্য আনা হয়েছে। তারা আলামত সংগ্রহ করে নিয়ে গেছেন। থানায় বর্তমানে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সিআইডির তদন্ত রিপোর্ট পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh