বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ১৫ হাজার গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

 

কুলাউড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। একটি গাছ মানে একটি প্রাণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, এবং নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh