রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি

কুলাউড়ায় ইয়াবাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

 

কুলাউড়ায় ৭০ পিস ইয়াবাসহ শাহিন আহমদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। বৃহস্পতিবার (৩১জুলাই) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও এ এস আই মানিক মিয়াসহ সঙ্গীয় অফিসারসহ পুলিশের একটি দল জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর এলাকা থেকে শাহিন আহমদকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত শাহিন আহমদ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের তছীর আলীর ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো ওমর ফারুক বলেন, আটককৃত শাহীন আহমদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া (সার্কেল) মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh