বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের দেয়া বক্তব্যে অসন্তোষ রাশিয়া

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২

বাংলাদেশের নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল-এর দেয়া একটি বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে রাশিয়া। সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর ২৮ ফেব্রুয়ারি প্রথম সংবাদ সম্মেলনে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন কাজী হাবিবুল আউয়াল। জেলেনস্কিকে নিয়ে সিইসির বক্তব্যে বিষ্ময় প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক বার্তা পাঠিয়েছেন ঢাকাস্থ রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। সিইসির বক্তব্যকে রাশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান হিসেবে দেখছে রুশ দূতাবাস।

গত ২৮ ফেব্রুয়ারি, দায়িত্ব গ্রহণের পর নব গঠিত নির্বাচন কমিশনের পক্ষে সিইসি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উদাহরণ দেন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, “মাঠ ছেড়ে চলে গেলে হবে না। মাঠে থাকবেন। কষ্ট হবে। জেলেনস্কি হয়তো দৌঁড়ে পালিয়ে যেতে পারতেন। তিনি পালাননি। তিনি বলেছেন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবেন। তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরোধ যুদ্ধ করে যাচ্ছেন।”

সিইসির বক্তব্যকে রাশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান হিসেবে বিবেচনা করে রুশ দূতাবাস বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এনেছে। অনানুষ্ঠানিক বার্তা আদান প্রদানের বিষয়ে সরাসরি কথা বলতে না চাইলেও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে জানিয়েছেন, এটি একান্তই প্রধান নির্বাচন কমিশনারের ব্যক্তিগত মন্তব্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান এখন স্পষ্ট। যা ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। এ নিয়ে জাতিসংঘে বাংলাদেশ তার অবস্থানের ব্যাখ্যাও দিয়েছে। সিইসি’র মন্তব্য বা উদাহরণের সঙ্গে যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থানের কোনো সম্পর্ক নেই।

২৮ ফ্রেব্রুয়ারি সিইসি এমন বক্তব্য দিলেও তখন পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ছিল অস্পষ্ট।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh