বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

বিদেশ থেকে বাংলাদেশে আসতে লাগবে না করোনা টেস্ট

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২

বাংলাদেশে প্রবেশে করোনার আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার। করোনা প্রতিরোধকারী টিকার পূর্ণাঙ্গ ডোজ নিলেই বিমানবন্দর দিয়ে প্রবেশ করা যাবে বাংলাদেশে। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় এক সার্কুলারে বিষয়টি জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানায়, বাংলাদেশে প্রবেশ করা কোনো যাত্রী যদি টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়ে থাকে এবং যাত্রার সময় যদি তার সঙ্গে টিকা সনদ থাকে তাহলে তার করোনার আরটি পিসিআর টেস্ট করাতে হবে না। তবে যেসব যাত্রীর টিকা সনদ থাকবে না তাদেরকে যাত্রার ৭২ ঘণ্টা আগে টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে বিমানবন্দরে যেতে হবে। তবে বাংলাদেশ থেকে যারা অন্যান্য দেশে যাবেন তাদেরকে সেসব দেশের ভ্রমণ বিধি-নিষেধ মেনে চলার নির্দেশনা দিয়েছে বেবিচক।

প্রতিষ্ঠানটি আরও জানায়, টিকা নেওয়া বা না নেওয়া কোনো যাত্রীর মধ্যে যদি করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে করোনা টেস্ট করাবে। টেস্টে করোনা পজিটিভ আসলে তাকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে সাতদিন আইসোলেশনে থাকতে হবে। এ ছাড়া মঙ্গলবার (আদেশটি জারির সময়) থেকেই আদেশটি কার্যকর করা হবে।

১২ বছরের নিচে শিশুদের কোনো করোনা টেস্ট করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলো মানতে হবে।

২০২১ সালের ডিসেম্বরে বেবিচকের সর্বশেষ সার্কুলারে আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক ছিল। বেবিচকের সেই সার্কুলারে বাংলাদেশে প্রবেশ করা যে কোনো যাত্রীকে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে বলা হয়েছিল।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh