বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় নিখোঁজ শিশুকে উদ্ধার করলো পুলিশ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

কুলাউড়ায় মায়ের সাথে অভিমান করে নিখোঁজ হওয়া রিয়াজুল ইসলাম আলিফ (৯) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জামালপুর জেলা শহর থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ মার্চ সকালে কুলাউড়া পৌরসভাধীন বিছরাকান্দি গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে আলিফ নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে মায়ের সাথে অভিমান করে কুলাউড়া রেলস্টেশনে ট্রেনে উঠে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় আব্দুর রহিম কুলাউড়া থানায় একটি নিখোঁজ জিডি করলে পুলিশ ভিকটিম উদ্ধারে তৎপর হয়।
পরে মঙ্গলবার ওসি বিনয় ভূষণ রায় এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এর সহযোগীতায় এসআই (নিরস্ত্র) এনামুল হক অনলাইন ভিত্তিক নীড়ের ঠিকানা নামে ইউটিউব চ্যানেলের সহায়তায় জামালপুর জেলা শহর থেকে নিখোঁজ আলিফকে উদ্ধার করেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, আলিফ তার মায়ের সাথে অভিমান করে মাদরাসায় যাওয়ার সময় ট্রেনে উঠে নিখোঁজ হয়ে যায়। উদ্ধারের পর মঙ্গলবার রাতে আলিফকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আলিফের বাবা তার সন্তানকে ফিরে পেয়ে তারা অনেক খুশি এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh