শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা

বড়লেখায় ইউনিভার্সাল রিলিফ ট্রাষ্ট শেফিল্ড ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইটাউরীতে ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিম্ন আয়ের মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে ও আহমদ সিদ্দিক সাইরাছ’র উপস্থাপনায় বক্তব্য রাখেন কুড়ার বাজার কলেজের অধ্যক্ষ আজিম উদ্দিন,সাবেক মেম্বার মিছবাউল হক মিনু ও ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা,ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট শেফিল্ড ইউকে’র সংস্থার সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম যাতে চলমান থাকে সে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী নুরুল ইসলাম মানিক,মস্তুফা উদ্দিন মাখন, মস্তুফা উদ্দিন চিনু,লন্ডন প্রবাসী আব্দুল জলিল, সৈয়দ আব্দুর রহিম উনু, তাজ উদ্দিন রিনু,ফজলুর রহমান বেলাই, নুরুল ইসলাম জড়াই, ইব্রাহিম আলী, ইউপি সদস্য সাজু আহমদ, আব্দুল করিম, সৈয়দ জিল্লুর রহমান, আব্দুল মুকিত, ফরিদুল ইসলাম জাবরুল আব্দুল্লা আল মামুন ,আব্দুল  জলিল ছটন,নুরুজ্জামান দুলন,শাহরিয়ার,আদনান,মুনিম প্রমূখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh