বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

সারা দেশে শনিবার ব্যাংক খোলা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

ঈদ উপলক্ষে নগদ লেনদেনের সুবিধার্থে শনিবার সারা দেশে সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এর আগে ২৯ ও ৩০ এপ্রিল শুধু পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে অধিক লেনদেন হয়েছে। ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে। সবার সুবিধার্থে অল্প লোকবল নিয়ে সারা দেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

এতে আরও বলা হয়, আগামীকাল শুক্রবার পোশাকশিল্প এলাকায় ব্যাংকের লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। আর ব্যাংক খোলা ৩টা পর্যন্ত। পরের দিন শনিবার ব্যাংক লেনদেন হবে সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত। ব্যাংক খোলা বেলা আড়াইটা পর্যন্ত। এই দুই দিন নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে বলে জানানো হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh