সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

কুলাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পপথশিশুদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কুলাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুলাউড়া উপজেলা প্রশাসন, প্রতি  বছরের ন্যায় এবারও ৫০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে এই  ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামের সম্মুখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরশহরের ৫০ জন সুবিধা বঞ্চিত পথশিশুদের মধ্যে ঈদের উপহার (বিভিন্ন ধরণের ফল) প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, সাংবাদিক এম মছব্বির আলী, সাংবাদিক মিন্টু দেশোয়ারা, সৈয়দ আশফাক তানভীর, সাইদুল হাসান শিপন, মাহফুজ শাকিল, এম এ কাইয়ুম, আজহার মুনিম শাফিন, সংগঠক আব্দুল্লাহ আল মাছুম প্রমুখ।

ঈদ উপহার হিসেবে ঝুঁড়িতে থাকা ২ হাজার টাকা মূল্যের প্যাকেজ তালিকায় ছিল ( পোলাও চাল ২ কেজি, সেমাই ২ প্যাকেট, ময়দা ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১লিটার, ডানো দুধ ৫০০ গ্রাম, হালিম মিক্স ১ প্যাকেট, নুডুলস ১ প্যাকেট, ডাল ১ কেজি, মাল্টা ৩টা, আপেল ৪টা, আনারস ২টা, তরমুজ ১টা, গরম মসলা,সাগু ৫০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, বাদাম, বিস্কুট ১ প্যাকেটসহ ২ হাজার টাকার সামগ্রী প্রদান করা হয়।

পথশিশুদের মধ্যে ট্রেনে কাটা পড়ে আহত হওয়া শিশু মরিয়মসহ সুরাইয়া, রাকিব, সুমন, হৃদয়, নিজাম, আশিক, হাসান, সুজন, জিহাদ, স্বাধীন, শিহাব, সালাম, জসিম, ফয়ছল জানান, আমরা খুবই অসহায় সবসময় রাস্তাঘাটে ঘুরাফেরা করি। কেউ আমাদের দিকে ফিরে তাকায় না। তিন দিন পর ঈদ। এই খুশিতে ইউএনও স্যার আমাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে উপহার দিলেন সেটা আমরা মনে করছি এই ঈদে আমাদের জন্য সেরা উপহার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদের এই উপহার প্রদান আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ঈদের মুহুর্তে তাদের মুখে যেন হাসি ফুটে সেটাই চেষ্টা করেছি। আগামীতেও ওইসকল সুবিধা বঞ্চিত পথশিশুদের পাশে থাকবে উপজেলা প্রশাসন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh