বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ,ছেলে গ্রেফতার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলের পার গ্রামে ছেলের হাতে বৃদ্ধ বাবার মৃত্যু খবর পাওয়া গেছে ঘটনাটি গত ২১ এপ্রিলের, বখাটে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে গুরুতর আহত হওয়ার ২৩ দিন পর শনিবার (১৪ মে) রাতে তসিদ আলী (৬৫) মারা যান। এ ঘটনায় বখাটে ছেলে রকিব হাসানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে কুলাউড়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে পারিবারিক কলহের জের ধরে তসিদ আলীকে মারধর করে তার বখাটে ছেলে রকিব হাসান। মারধরের ঘটনায় তসিদ আলী থানায় মামলা দায়ের করতে চাইলে বখাটে রকিব লাঠি দিয়ে তার বাবা তসিদ আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে চিকিৎসা করাতে চাইলে সেখানেও বখাটে ছেলে বাধা দেয়। আহত অবস্থায় বাড়িতে থাকতে থাকতে শনিবার রাতে তসিদ আলী মারা যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রোববার (১৫ মে) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
ঘটনার সাথে জড়িত বখাটে ছেলে রকিব হাসানকে গ্রেপ্তার করে রোববার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh