শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

ফ্রান্সে দুষ্কৃতীকারীদের হাতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২

ফ্রান্সের রাজধানী প্যারিসে  দুর্বৃত্তদের হামলায় সোহেল রানা(৩৮) নামের একজন প্রবাসীর মৃত্যু হয়েছে। বাংলাদেশে সোহেল রানার বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার খিদিরপুর গ্রামে। দীর্ঘদিন থেকে তিনি স্ত্রী ও এক শিশু সন্তানসহ প্যারিসে বসবাস করতেন।

গত শনিবার ভোর রাতে কাজ শেষ করে প্রতিদিনের মতো বাসায় ফিরছিলেন সোহেল রানা। প্যারিসের বাস্তিল এলাকায় কিছু দুর্বৃত্ত আক্রমণ করে। এ সময় তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়। মাথায় মারাত্মক জখম হয়। পরে একজন পথচারী এম্বুলেন্সে প্যারিসের একটি হাসপাতালে নিয়ে যায় । ৩ দিন চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭ টার দিকে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোহেল প্যারিসে বাস্তিল এলাকায় একটি রেস্তোরাঁয় কাজ করতেন। সোহেল রানার উপর হামলার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য তাঁর ওপর হামলা চালিয়েছিলো ।

তাঁর মৃত্যুতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। প্রবাসী বাংলাদেশিরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশ ট্যাগের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। তারা ফেসবুকে পুলিশ প্রসাশনের দৃষ্টি আকর্ষন করে #JusticePourSohelRana, এবং #PréfecturedePolice লিখে প্রতিবাদ জানাচ্ছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh