মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান

সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে অগ্নিকান্ড

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২

ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে চলতি অকস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনের কাছে পতনউষা ডাকবেল গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের এসআই আবু বক্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে বলেন, হঠাৎ ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ট্রেনের এসি কেবিনসহ তিনটি কেবিন আগুনে পুড়ে যায়। আগুন লাগার সাথে সাথে ট্রেনটি থামিয়ে দেয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের ঘটনার ১ ঘণ্টা পর পুড়ে যাওয়া ৩টি বগি রেখে ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh