শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২

কুলাউড়ায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে অফিসের ডিউটি শেষে কুলাউড়া থেকে বাস যোগে মৌলভীবাজার বাসায় ফেরার পথে অতর্কিত এ হামলার শিকার হন তিনি।
বর্তমানে তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমিনুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেলে ডিউটি শেষ করে বাসে করে কুলাউড়া থেকে মৌলভীবাজার বাসায় ফিরছিলাম। বাসটি কুলাউড়ার স্কুল চৌমোহনা এলাকায় আসার সাথে সাথে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী বাসটি পথরোধ করে বাসে ওঠে।
তখন কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে রড, ধারালো ছুরি ও লোহার পাইপ দিয়ে মারধর করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। তিনি থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এ হামলার ঘটনায় ১৫ জুন দুপুরে হাসপাতালের সম্মূখে ঘটনার প্রতিবাদে সহকর্মীরা মানববন্ধন করেছেন তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান প্রশাসনের কাছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh