বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

বড়লেখায় বাবাকে হত্যার পর আত্মাহত্যার নাটক করে ছেলে

বড়লেখা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

মৌলভীবাজার বড়লেখায় সিএনজি চালিত অটোরিকশা চালক ফখরুল ইসলামকে (৫৫) শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না খুনিদের। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ হত্যায় সম্পৃক্ততার অভিযোগে নিহতের ছেলেসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নিহত অটোরিকশা চালক ফখরুল ইসলামের ছেলে উজ্জল আহমদ, সোহাগ মিয়ার ছেলে সেলিম উদ্দিন, মুত সুনু মিয়ার ছেলে মস্তাব উদ্দিন ও বকুল মিয়ার ছেলে কবির আহমদ।
নিহতের বোন সুফিয়া বেগমের থানায় রুজু করা হত্যা মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ইটাউরী গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক ফখরুল ইসলামের স্ত্রী দিলারা বেগম পরপুরুষ আসক্ত চরিত্রহীন প্রকৃতির মহিলা। এ নিয়ে প্রায়ই স্ত্রীর সাথে ফখরুল ইসলামের দাম্পত্য কলহ চলছিল। ছেলে উজ্জল আহমদ মায়ের পক্ষাবলম্বন করতো। মঙ্গলবার ভোরবেলা গ্রামের সুনু মিয়ার পরিত্যক্ত বাড়ির লিচু গাছে ঝুলন্ত অবস্থায় ফখরুল ইসলামের লাশ পাওয়া যায়। নিহতের স্ত্রী, পরকিয়া প্রেমিকরা ও ছেলে আত্মহত্যার প্রচারণা চালায়। সকালে পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এঘটনায় নিহতের বোন সুফিয়া বেগম বুধবার রাতে নিহতের স্ত্রী দিলারা বেগম, ছেলে উজ্জল আহমদ, পরকিয়া প্রেমিক সেলিম উদ্দিন, মস্তাব উদ্দিন এবং রহমত আলীর নাম উল্লেখ ও আরো কয়েকজনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহতের বোন সুফিয়া বেগম অভিযোগ করেন তার ভাইয়ের স্ত্রী দিলারা বেগম পরপুরুষে আসক্ত। তিনি তার ছেলে ও পরকিয়া প্রেমিকদের নিয়ে পরিকল্পিতভাবে তার ভাইকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লেচু গাছে ঝুলিয়ে রাখে।

বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, হত্যা ঘটনার ২৪ ঘন্টার মধ্যে বুধবার রাতে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গ্রেফতার আসামীদের কারাগারে পাঠানো হয়েছে। হত্যার মোটিভ উদ্ঘাটনে আসামীদের রিমান্ডে নেয়া হবে। নিহতের স্ত্রীসহ অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh