সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

জুড়ীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ২ প্রতারক গ্রেফতার

জুড়ী প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

মৌলভীবাজারের জুড়ী থানা এলাকায় পুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজিকালে দুই প্রতারক গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়,রবিবার (৩১ জুলাই) রাত অনুমান ১.০০ টায় পুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজি করার সময় জুড়ী থানা পুলিশ দুই প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জুড়ী থানার ০৫ নং জায়ফরনগর ইউনিয়নের জুড়ী টু বড়লেখা সড়কে জাঙ্গিরাই মাদ্রাসার সামনে দুই প্রতারক একটি মালবাহী ট্রাকের গতিরোধ করে পুলিশ পরিচয়ে টাকা দাবি করে।

সংবাদ পেয়ে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১. মোঃ সেলিম মিয়া ও ২. মোঃ কবির আহম্মদ নামের দুই প্রতারককে হাতেনাতে
গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ সেলিম মিয়া জুড়ী উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুল মোতালিব এর পুত্র ও মোঃ কবির আহম্মদ একই উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত-হোছন আলীর পুত্র।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী আটকের বিষয় নিশ্চিত করে বলেন, জুড়ী থানা এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh