সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

কুলাউড়ায় পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্য কামাল গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

কুলাউড়া থানা পুলিশের অভিযানে কামাল মিয়া নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৩১ জুলাই) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাঘজুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কামাল বাঘজুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাতে শরীফপুর ইউনিয়ন এলাকায় এক অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শরীফপুরের বাঘজুর এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি কামালকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ওসি আব্দুছ ছালেক জানান, আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কামাল দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন গুরুতর অপরাধের মামলা বিচারাধীন রয়েছে।
তাকে গ্রেপ্তার করে সোমবার (১ আগস্ট) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh