শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি

ইউরোপের বদলে বিশ্বের অন্য অঞ্চলে গ্যাস পাঠানোর ইঙ্গিত রাশিয়ার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

ইউরোপে বর্তমানে যান্ত্রিক ত্রুটির কথা বলে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে রাশিয়া। ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় রাশিয়ার অর্থনীতির ক্ষতি হচ্ছে কিনা এমন প্রশ্ন করা হয় রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভের কাছে।

এমন প্রশ্নের জবাবে পেসকোভ বলেছেন, বিশ্বের অন্যান্য অঞ্চলের দেশগুলো রাশিয়ার গ্যাস নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। ইউরোপের বদলে সেসব দেশে গ্যাস পাঠিয়ে দেওয়া হবে।

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, ইউরোপই শুধুমাত্র গ্যাস ব্যবহার করে না।তারাই একমাত্র মহাদেশ না যাদের উন্নয়নের জন্য গ্যাসের প্রয়োজন আছে। আরও অনেক অঞ্চল আছে যারা দ্রুত গতিতে উন্নতি করছে এবং তাদের আরও উচ্চ পরিকল্পনা আছে। ইউরোপের গ্যাসের চাহিদা কমে গেলে এসব অঞ্চল সেটি পূরণ (নিতে পারবে) করতে পারবে।

সূত্র: টাস নিউজ

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh