শনিবার, ০৯ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

জেলা পরিষদের নির্বাচনে, সদস্য পদে কুলাউড়ার মনোনয়ন পত্র জমা দিয়েছেন যারা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার সাধারণ ওয়ার্ডের ৩নং আসনে সদস্য পদে বর্তমান ২ জনসহ মোট ৫ জন এবং সংরক্ষিত ১ নং আসনে সদস্যা পদে বর্তমান ২ জনসহ মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, সাধারণ ওয়ার্ডের ৩নং আসনে (কুলাউড়া) সদস্য পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বর্তমান সদস্য ২ জনের মধ্যে সেলিম আহমদ ও মাহবুবুর রহমান মান্না, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, বদরুল আলম ও সাংবাদিক সৈয়দ আশফাক হোসেনসহ মোট ৫ জন এবং সংরক্ষিত ১ নং (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা) আসনে সদস্যা পদে বর্তমান সদস্যা ২ জনের মধ্যে শিরিন আক্তার চৌধুরী মুন্নি ও জোবেদা ইকবাল এবং রেহানা পারভীন।

জানা যায় আগামী ১৭ অক্টোবর সোমবার কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে সাধারণ ওয়ার্ডের ৩নং আসনে (কুলাউড়া) সদস্য পদে এবং সংরক্ষিত ১নং (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা) আসনে সদস্যা পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কুলাউড়া কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ১৮৫ জন ভোটার সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১ জন এবং সংরক্ষিত সদস্যা পদে ১ জন নির্বাচিত করবেন বলে জানান তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর রোববার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ও ২৫ সেপ্টেম্বর রোববার প্রত্যাহারের তারিখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh