রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

জুড়ীতে তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি

সিরাজুল ইসলাম
  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

মৌলভীবাজার জেলার জুড়ীতে রাতের আঁধারে বাসার মুল গেইটের তালা ভেঙে এবার মোটর সাইকেল চুরি হয়েছে। শনিবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারের সিকন্দর মঞ্জিলের নিচতলা থেকে মোটর সাইকেলটি নিয়ে যায় চোরচক্র।

চুরি হওয়া মোটর সাইকেলের মালিক আরএফএল কোম্পানির এসআর নাঈম আহমদ বলেন, আমার (ঢাকা মেট্রো হ- ৪৮-৯১০৭) মটর সাইকেলটি প্রতিদিনির মত ভাড়া বাসা সিকন্দর মঞ্জিলের নিচতলার মুল গেইটের ভিতরে ছিল। গত রাতে কোন একসময় চোরচক্র সেটি নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মোটর সাইকেলটি না দেখে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এর কোন সন্ধান পাইনি। পরে এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

জুড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh