মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় সম্পত্তি দখল করতে আপন কাকার ঘর ভাঙচুর করেছে ভাতিজারা, আটক-৩

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২

কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামে সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে আপন কাকার ঘর ভাঙচুর করেছে ভাতিজারা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ০১ নভেম্বর বিকালে ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, পৌরসভার জয়পাশা গ্রামের নিলমনি বৈদ্যর সাথে তার প্রয়াত নিত্য বৈদ্যর ছেলের সাথে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলছিলো। প্রয়াত নিত্য বৈদ্যর ছেলেরা তাদের আপন কাকা নিলমনি বৈদ্যের ক্রয়কৃত জমি জবরদখলের অপচেষ্টায় লিপ্ত। ইতিপূর্বে জয়গা নিয়ে ভাতিজারা নিলমনি বৈদ্যকে একাধিকবার মারপিটও করেছে। এর ধারাবাহিকতায় সোমবার বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিত্য বৈদ্যের ছেলেরা নিলমনি বৈদ্যের ঘরে হামলা চালায়। এতে ঘর ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধন করে হামলাকারীরা। এসময় বসতভিটা রক্ষা করতে গিয়ে নিলমনি বৈদ্য হামলার শিকার হয়ে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। নিলমনির স্ত্রী সাবিত্রী রানী জানান, সোমবার রাতে তারা খোলা আকাশের নিচে রাত্রী যাপন করেছেন। এ ঘটনায় তিনি ৪ জনকে আসামী করে একটি অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পিযুষ বৈদ্য (৫০), রানা বৈদ্য (৪৫) ও রণ বৈদ্য (৪০) কে আটক করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh