শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

সিলেটে মিললো এডিসের মশার লার্ভা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

সিলেট নগরীর ১১ জায়গায় মিলেছে এডিসের লার্ভা। গতকাল সিলেট সিটি করপোরেশনের অনুসন্ধানে এ লার্ভার অস্তিত্ব মেলে। সে সব জায়গা হচ্ছে- নগরীর হাওয়াপাড়ার সিসসিলা নার্সারি, লামাবাজারের হাবিব টাওয়ারের গ্যারেজ, সিলভ্যালী টাওয়ারের গ্যারেজ, সুবিদবাজারের একটি টাইল্‌সের দোকান, পাঠান্টুলার একটি বাসা, ২৬নং ওয়ার্ডসহ মোট ১১ জায়গায় এ পর্যন্ত ওই মশার লার্ভা পাওয়া গেছে। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, যে সব জায়গায় ওই মশার লার্ভা পাওয়া গেছে আমরা প্রথম অভিযানের পর আবার কয়েকবার পরিদর্শন করেছি। যাতে এডিস মশার লার্ভা না থাকে। তিনি বলেন, সাধারণত বাসার ফুলের টব, ডাবের খোসা, টায়ারের দোকানসহ পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়। তিনি জানান, বিভিন্ন জায়গায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করবো। যাতে কারো বাসাবাড়ি, দোকান কিংবা কোনো জায়গায় জমে থাকা পানি না থাকে।কারণ এ সব জায়গায় ওই মশার জন্ম হয়। এ ছাড়া সিলেটে ইতিমধ্যে একজন ডেঙ্গু রোগী পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ওই ব্যক্তি ঢাকার একটি হাসপাতালের চিকিৎসক। সেখান থেকে তিনি সংক্রমিত হয়ে সিলেটে এসেছিলেন। পরে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তিনি সুস্থ হওয়ার পর ঢাকায় ফিরে যান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh