মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা

কুলাউড়ায় টেংরা বাজারের ফল ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বত্তরা

নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

কুলাউড়ায় কবিরাজ দেখানোর কথা বলে জয়নাল মিয়া (৬০) নামের এক ফল ব্যবসায়ী কে  ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত মুনসী আরজত মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, বিকেলে জয়নাল মিয়াকে রাজনগরের টেংরা বাজার থেকে কবিরাজ দেখানোর কথা বলে পাঁচপীর জালাই এলাকায় নিয়ে যায় দুই ছেলে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা সন্ধ্যার দিকে পাঁচপীর জালাই এলাকার রাবার বাগানে জয়নালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রাবার বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় জয়নালকে দেখে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, জয়নাল হত্যাকারী ওই দুই ছেলেকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান , জয়নাল মিয়াকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh