বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ আফ্রিকা গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। এ সময় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন তিনি।

২৩ আগস্ট (সোমবার) সন্ধ্যায় প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার প্রবাসী নেতারা। সরকারের চলমান কার্যক্রম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা।

বক্তব্যরা প্রবাসীদের নানা সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. লুৎফর রহমান রূপম, আব্দুল আওয়াল তানসেন, বাদল মৃধা, মেরাজ মিয়া, তাজুল ইসলাম জনি, আমির আলী, মনসুর, রেজাউল করিম ফারুক, ড. মমতাজ আলী প্রমুখ।

মতবিনিময় সভায় প্রবাসীসহ শতাধিক আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh