শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

জুড়ি থানা পুলিশের সহযোগিতায় আমেনা কে ৫ বছর পর ফিরে পেলো তার পরিবার

সিরাজুল ইসলাম
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

 

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের সহযোগিতায় পাঁচ বছর পর ফিরে পেল নিখোঁজ নারী আমেনা বেগম কে তার পরিবার।

বিগত ৫ বছর ধরে নিখোঁজ থাকা আমেনা বেগম নামে এক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে জুড়ী থানা পুলিশ।আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) পন্ঞ্চগড় জেলার মানসিক ভারসাম্যহীন নারী ।

আমেনা বেগম কে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অস্বাভাবিক অবস্থায় আমেনা বেগমকে উদ্ধার করে পুলিশ প্রটেকশনে জুড়ী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমেনা বেগমের সাথে কথা বলে তার পরিবারের ঠিকানা এবং মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়। পরে পরিবারের সাথে যোগাযোগ করে তাকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।

৫ বছর পর স্বামী তার স্ত্রীকে এবং সন্তান তার মা কে ফিরে পেলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আমেনা বেগমের পরিবার জুড়ী থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, সাধারণ মানুষের কল্যানে কাজ করাই পুলিশের লক্ষ্য। আজ আমাদের সামান্য সহযোগিতায় সন্তান তার মাকে ফিরে পেল। আমাদের এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়সহ সংশ্লিষ্টদের প্রতি জুড়ী থানা পুলিশ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh