রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান

কুলাউড়ায় বাণিজ্য মেলার অনুমতি না দিতে ব্যবসায়ী সমিতির স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

কুলাউড়ায় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা এই সংবাদে ফুঁসে উটছে কুলাউড়ার ব্যবসায়ী সহ সর্বস্তরের জনসাধারণ। তাই মেলার অনুমতি না দিতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দিয়েছে কুলাউড়ার কাপড়, জুতা ও কসমেটিকস ব্যবসায়ী সহ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

১৫ ই ডিসেম্বর বৃহস্পতিবার কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, গত দুই বছর যাবত করোনা পরিস্থিতি ও ভয়াবহ বন্যার কারনে ব্যবসায়ীরা আর্থিক ভাবে খতিগ্রস্থ। এছাড়া সরকারের ট্রেক্স ভ্যাট, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারী বেতন নির্বাহ করা ব্যবসায়ীদের জন্য কষ্টকর হয়ে পড়েছে এমতাবস্থায় মাসব্যাপী বানিজ্য মেলার আয়োজন ব্যবসায়ীদের জন্য মরার উপর খাঁড়ার ঘাঁ। তাই ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে মেলার অনুমতি না দিতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।

প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ওয়ার্ড সম্পাদক এজাজ মাহমুদ চৌধুরী ফুল, নজরুল ইসলাম, ওয়ার্ড সদস্য জুনেদ আহমদ, ব্যবসায়ী,খন্দকার অজিউর রহমান আসাদ, তানভীর আহমদ কাওছার প্রমুখ।

স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক মৌলভীবাজার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও অফিসার ইনচার্জ কুলাউড়া থানাকে প্রদান করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh