বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ৯৫ ব্যাচ’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় দুই শত পঞ্চাশ জন অসহায় এতিম ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে পৌর শহরের বঙ্গবন্ধু উদ্দ‍্যানে ‘এসএসসি ৯৫ ব্যাচ’ সংগঠনের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও ৯৫ ব‍্যাচের সাবেক সভাপতি জাহাঈীর আলম সুমনের পরিচালনায় শীতবস্ত্র (কম্বল) বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ‍্যাপক সিপার উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক , কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক হোসেন  মনসুর, ৯৫ ব‍্যাচের বন্ধু- যুক্তরাষ্ট্রস্থ কুলাউড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  জাবেদ আহমদ, এড মাইনুল হাসান দুলাল, প্রভাষক স্বপন কুমার দাস। রাউৎগাঁও ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু।

এ ছাড়া শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এস সি ৯৫ ব‍্যাচের- সাধারণ সম্পাদক রুহেল কবীর রুহেল, মাজহারুল ইসলাম রুমান, কাওছার আহমদ, মো. আব্দুল ওয়াহিদ, রুকন আহমদ, আব্দুল মুহিত, দুর্গা প্রসাদ ভূট্রাচার্জ মিংকু, লিটন সাকি, তাজুল ইসলাম, ফজলুল হক ফজলু, নাজমা খানম চৌধুরী, সাবিনা বেগম, মো. শাহেদ আলী, নিরঞ্জন দেব নিঞ্জু, আজিজুল বারী কাবেল, বাবর আহমেদ, জাহাঙ্গীর আলম, হিফজুর রহমান রিপন, জুবায়ের আহমেদ সেজু, রুকেল আহমেদ, দিলীপ মল্লিক, কামাল হোসেন, বিমল দেব, প্রমূখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh