শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

কুলাউড়া থানাপুলিশের অভিযানে সহস্রাধিক ইয়াবাসহ মখলিছ মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মখলিছ পৃথিমপাশার গণকিয়া গ্রামের মহরম আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই আবদুল আলিম, এএসআই তপন দেব, তাজুল ইসলাম, রায়হান, রুমান মিয়া ও নুরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রবিবার সন্ধ্যায় পৃথিমপাশা ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারস্থ আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ মখলিছকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. আব্দুছ ছালেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মখলিছ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh