শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

বড়লেখায় শয়নকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের পূর্ব-বড়থল গ্রামের ওয়াহিদ আলীর ছেলে এক সন্তানের জনক আব্দুস সবুরের (২৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাতে নিজ শয়নকক্ষ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। স্ত্রীসহ পরিবারের সদস্যদের দাবি সে আত্মহত্যা করেছে। তবে এর কারণ কেউ নিশ্চিত করতে পারেননি। সোমবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh