সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

জুড়ীতে হাকালুকি হাওরে পাখি শিকার রোধে ‘পাখি বিষয়ক আলোচনা’

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

 

মৌলভীবাজারের জুড়ীতে ‘পাখি বিষয়ে আলোচনা’ শীর্ষক পাখি শিকার রোধে সচেতনতামূলক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। শুক্রবার(২৭ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার হাকালুকি হাওরের চাতলা বিলে মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও আইইউসিএন এর যৌথভাবে এ অনুষ্টানের আয়োজন করে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার এর সভাপতিত্বে ও আইইউসিএন এর প্রোগ্রাম সহকারী মাহী ওয়াসীম এর পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ, আইইউসিএন এর প্রোগ্রাম সহকারী সামির সাহা, সমাজসেবক হাবিবুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, পাথারিয়া বন্য প্রাণী সংরক্ষণ টিমের সভাপতি কামরুল হাসান নোমান, সদস্য খোরশেদ আলম, প্রমুখ। এসময় বক্তারা বলেন, “একসময় হাকালুকি হাওরে শুধু পাখি আর পাখি ছিল। দিনে দিনে পাখির সংখ্য কমে গেছে। পাখিগুলো অনেক দূরের পথ পাড়ি দিয়ে আমাদের দেশে আসে। এদের যদি মেরে ফেলা হয় তাহলে একসময় আমাদের দেশে পাখি আসা বন্ধ হয়ে যাবে। হাকালুকির সৌন্দর্য ধরে রাখতে হলে পাখি শিকার বন্ধ করতে হবে। বেশি বেশি পাখির সমাগম হলে হাকালুকিতে পর্যটকরা বেশী আসবে এতে এলাকার মানুষের আর্তসামাজিক উন্নয়ন হবে। পাখি শিকার রোধে স্থানীয়ভাবে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh