বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি বিশ্বজ্যোতি , সম্পাদক ইমাম নির্বাচিত

কুলাউড়া প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সম্পাদক ইমাম হোসেন নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে একটানা বেলা ২টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের শ্রীঙ্গলে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে।

কার্যকারী পরিষদের ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। মোট ৩৮টি জন সদস্যদের মধ্যে ৩৬জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাকি দুজন সদস্য দেশের বাহিরে অবস্থান করায় তারা ভোটে অংশ গ্রহন করতে পারেনি। নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন সোহেল নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি-১ পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সহসভাপতি-২ পদে আবুল ফজল আব্দুল হাই ডন। যুগ্ন সাধারণ সম্পাদক-১ পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ইয়াসিন আরাফাত রবিন, ২ পদে সৈয়দ আবুজাফর সালা উদ্দিন, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো: এহসানুল হক, সহ সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) পদে নির্বাচিত হয়েছেন মামুন আহমদ। এছাড়া সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো: শাকির আহমদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রাকিব, আবুজার রহমান বাবলা, এদিকে সহ সম্পাদক (দপ্তর) পদে কোনো প্রার্থী না থাকায় পুনরায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন এম.মুসলিম চৌধুরী ও সহ সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন। প্রেসক্লাবের নির্বাচন পরিদর্শন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল উপজেলা সমাজ সেবা অফিসার মো: সোয়েব হোসেন চৌধুরী। ভোট শেষে ফলাফল ঘোষনাকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো: লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো: কামাল হোসেন প্রমূখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh