শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়া থানার রুমান মিয়া জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার মো: রুমান মিয়া তিনি জেলার মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে এই স্বীকৃতি  পান এছাড়াও চোরাই মোটর সাইকেল ও গাড়ী উদ্ধারে নেতৃত্ব দেওয়ায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বিশেষ পুরস্কারে ভূষিত হোন।
বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে গত জানুয়ারী মাসের মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন কুলাউড়া থানার এএসআই মো.রুমান মিয়া (৬ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে জেলা পুলিশের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদ পত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ এএসআই রুমান মিয়া বলেন, আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্যার ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ অর্জনে থানার সকল অফিসার ও সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। গত জানুয়ারী মাসে সাজা এবং ওয়ারেন্ট সহ মোট ২৪ টি মামলা নিষ্পত্তি হয়। এছাড়া মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার ছিলো।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh