বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় উন্নয়ন সংস্থা প্রচেষ্টার আয়োজনে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ ফেব্রুয়ারি) পৃথিমপাশা ইউনিয়নস্থ প্রচেষ্টা ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রচেষ্টা কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. ময়ুব হোসেন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাছ খান।
প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান হাসনাইন, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মাসুক আহমদ, কুলাউড়া অনলাইন প্রেসক্লাব সভাপতি আব্দুল কুদ্দুস, মৌলভীবাজার বিএনএসবির সিনিয়র আউটডোর সুপারভাইজার আব্দুল মান্নান, মেডিকেল অফিসার ডা. সৈয়দ জিসান আহমেদ, ইউপি সদস্য গোলাম হোসেন, প্রচেষ্টার ফিন্যান্স এন্ড এডমিন নূরুল আমীন রিপন ও প্রচেষ্টা চাইল্ড কেয়ার হোমস্ এর অধ্যক্ষ শিউলী দেবী প্রমুখ।
আয়োজক সূত্র জানায়, ফ্রি চক্ষু শিবিরে ২ শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এরমধ্যে চোখের ছানী অপারেশনের জন্য ৫৭ জন রোগীকে মৌলভীবাজার বিএনএসবি হাসপাতালে পাঠানো হবে। চক্ষু শিবির সহযোগিতায় ছিল ডাচ্ বাংলা ব্যাংক ফাউন্ডেশন এবং চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সৈয়দ জিসান আহমেদ ও আব্দুল মান্নান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh