শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহে ৩ শতাধিক শিক্ষার্থীকে খাওয়ানো হল দুধ-ডিম

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৩’ উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে দুধ ও ডিম খাওয়ানো উৎসব পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম খাওয়ানো উৎসব পালন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৩’ উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে দুধ ও ডিম খাওয়ানো একটি ব্যতিক্রমী উৎসব। প্রাণিজ আমীষ জাতীয় খাদ্য দুধ ও ডিম শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করে। এ ছাড়া মেধা ও শারিরিক বৃদ্ধি গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরব গোস্বামী, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মহিব উল্লাহসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা প্রাাণি সম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, মঙ্গলবার উপজেলার পূর্ব রাউৎগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নর্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্রছাত্রীদের দুধ ও ডিম খাওয়ানো হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh