বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় জাতীয় ভোটার দিবস পালন,

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

নানা আয়োজনে  মৌলভীবাজারের কুলাউড়ায় ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে নির্বাচন অফিস প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সুশীল চন্দ্র দে, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন ও কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh