শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
মৌলভীবাজারের কুলাউড়ায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।  কুলাউড়া পৌরসভার আয়োজনে ও আব্দুল বারী চৌধুরী স্পোর্টস একাডেমির পৃষ্ঠপোষকতায় ২৫ টি টিমের অংশগ্রহণে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। মঙ্গলবার বিকেল ৩ টায় মেয়র কাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় হোসেনপুর ফ্রেন্ডস ক্লাব কাদিপুর   ২-১ গোলে  ভুকশিমইল একাদশকে হারায়।
উদ্বোধনী অনুষ্ঠানে কুলাউড়া পৌর সভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সোহেল ও এহসান আহমদ টিপুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম রেনু,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি মো: আব্দুছ ছালেক, জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম সিদ্দিকী নানু, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্স,  কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল পাল প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh