মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দিবসটি উপলক্ষে কুলাউড়ায় সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ , উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে সকাল ৮টায় শহরস্থ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন- ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার, সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, ওসি মো. আব্দুছ ছালেক প্রমুখ।
পরে স্কুল মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস গাইড, ছাত্রছাত্রী ও শিশু-কিশোররা অংশগ্রহণ করে।

পরে সকাল ১১টায় উপজেলা শিশু একাডেমির আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাসারের পরিচালনায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh