মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার হলিছড়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম হৃদয় চৈত্রী। নিহত হৃদয় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের কংকন চৈত্রীর ছেলে।

শনিবার (১ এপ্রিল) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সকাল আটটার দিকে হলিছড়া এলাকায় মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে কুলাউড়া থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ বলেন, প্রাথমিকভাবে নিহতের তথ্য পাওয়া গেছে। হৃদয় চৈত্রী সিলেটের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন।  সাপ্তাহিক ছুটি থাকায় তিনি তাঁর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা থানায় আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh