শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, এমপি প্রতিনিধি হোসেন মনসুর প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, সরকার দেশের আউশ ফসলের অধিক উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় কুলাউড়া কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার পৌরসভাসহ ১৩ ইউনিয়নের ৩ হাজার ৮শ জন কৃষকের মধ্যে আউশ ধানের বীজসহ সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতি কৃষককে বিনামুল্যে ৫ কেজি বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিতরণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh