শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় পুত্রবধূ নির্যাতনকারী শ্বশুর ও স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

 

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুরে সোমবার ইফতারের পূর্বমুহুর্তে এক গৃহবধুকে শ্বশুর দ্বারা অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এঘটনায় নির্যাতিত গৃহবধূর ভাই তাৎক্ষণিক রাতে বোনের বাড়ি থেকে পুলিশি সহযোগিতায় বোনকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন এবং ৩ জনকে আসামী করে কুলাউড়া থানায় মামলা করেন। পুলিশ, নির্যাতনের অভিযোগে গৃহবধুর স্বামী আব্দুস ছালাম ও  নির্যাতনকারী  শশুর সফিক মিয়াকে ও   গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী গৃহবধুর ভাই জানান, বিয়ের পর থেকে তার বোনের উপর একাধিকবার নির্যাতন চালানো হয়েছে । ইতিপূর্বে একাধিকবার স্থানীয় লোকজন সালিস করেছেন। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক বলেন , এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অনেক অভিযান চালিয়ে স্বামী ও শশুর কে  গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh