মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

জয়ন্তিকা ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে পরিচালক কুলাউড়ার লতিফ আহত

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

 

সিলেটের মোগলাবাজার রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তের পাথর নিক্ষেপে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের গার্ড (পরিচালক) আব্দুল লতিফ আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল লতিফ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভাধীন উছলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়ে হেডকোয়ার্টারের ট্রেন পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

বিষয়টি আব্দুল লতিফের ভাতিজা শিক্ষক জাহাঙ্গীর আলম সুমন নিশ্চিত করেছেন । তিনি বলেন, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের নিকটবর্তী মোগলাবাজার রেলস্টেশন এলাকায় পৌঁছামাত্র বাহির থেকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপে করে। তিনি জানালার পাশে বসার কারণে দুর্বৃত্তের ছোড়া পাথরটি তার মাথায় এসে পড়লে মারাত্মকভাবে জখম হন তিনি।
পরে ট্রেনটি সিলেট রেলস্টেশনে পৌঁছার পর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সিলেটের পার্কভিউ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh