শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

সুনামগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুরে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে।

ব্যবসায়ীরা জানান, বাদাঘাটের চাল পট্টিতে একটি মার্কেটের ভেতর পলিথিনের গুদামে আগুন লাগে। এরপর গুদামের পাশে থাকা রয়েল নামে আরও এক ব্যবসায়ীর কাপড়ের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এ রিপোর্ট লেখার সময় রাত পৌনে ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বাদাঘাট বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার জানান, কয়েকটি গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh