রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস; কাতারে উপলক্ষ্যে আলোচনা সভা

আব্দুস সোবহান
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কাতার। 

বুধবার (৩ মে) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহা নাজমা সাবেক সুন্দরবন রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী লিংকনের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন কাতার প্রবাসী সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মামুন, এম এ সালাম, কাজী মোহাম্মদ শামীম, আহসান উল্লাহ সজিব, সাদ্দাম হোসেন, মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সাম্প্রতিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান প্রবাসী সাংবাদিকরা। সাংবাদিকদের যে যে সংগঠনে কাজী সালাউদ্দিন সদস্য রয়েছেন সব সংগঠন থেকে তাকে বহিষ্কার করার দাবি জানান তারা।

প্রতিবছর ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।

উল্লেখ, ইউনেস্কোর সুপারিশে ৩০ বছর ধরে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছে জাতিসংঘ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh