সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতালোনিয়ার কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩

 

বার্সেলোনায় কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এন কাতালোনিয়ার ২৩-২৫ সেশনের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। গত ১৫ মে বার্সেলোনার স্থানীয় একটি হলে আহবায়ক কমিটির প্রধান আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং আহবায়ক আবুল কালাম আজাদ, আব্দুল আহাদ, শিপলু আহমেদ নিয়াজী, আফাজ জনি’র উপস্থিতিতে মুক্ত আলোচনায় সংগঠনের নতুন নেতৃত্ব বাছাই করা হয়।

নতুন কমিটিতে আব্দুল মুক্তাদির মুক্তিকে সভাপতি, তুতিউর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, ফয়জুর রহমানকে সাধারণ সম্পাদক, আব্দুল মুমিনকে কোষাধ্যক্ষ এবং আবুল কালামকে সাংগঠনিক করে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। সভায় আহবায়ক আবুল কালাম আজাদ বাকি আহবায়ক সদস্যের পক্ষে প্রধান আহবায়ক আব্দু কাদির বরাবর সুপারিশ করলে প্রধান আহবায়ক এ নতুন কমিটির অনুমোদন প্রদান করেন। সভা শেষে নব গঠিত কমিটির খসড়া সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তুতিউর রহমানের কাছে হস্তান্তর করেন আহবায়কবৃন্দ।

উল্লেখ্য, গত ৮ মে ২১-২৩ সেশনের কার্যকরি কমিটির সদ্য সাবেক সভাপতি শিপলু আহমেদ নিয়াজী সাধারণ সভা আহ্বান করে কমিটি বিলুপ্ত ঘোষনা করেন এবং আহবায়ক কমিটি দায়িত্ব গ্রহণ করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh