বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মাধবপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মাধবপুর থানার মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মুরাদ আলীর সহধর্মিণী মিসেস তাহেরা রহমানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমার সহধর্মিণী অ্যামি চাকমার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদের সহধর্মিণী শামীমা নাছরিন দিপি, বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপারের সহধর্মিণী শর্মিলা দে, মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাকের সহধর্মিণী নিপা রাজ্জাক ও চুনারুঘাট থানার ওসি আশরাফ হোসেনের সহধর্মিণী মীম তালুকদার।

এসময় মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক, চুনারুঘাট থানার ওসি আশরাফ হোসেন, মাধবপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, চুনারুঘাট থানার পরিদর্শক চম্পক ধাম, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা, কাশিমনগর ফাঁড়ির পরিদর্শক উত্তম কুমার দাস, মনতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাইয়ুমসহ মাধবপুর ও চুনারুঘাট থানার পুলিশ কর্মকর্তা ও তাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।

সভায় পুনাকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংগঠনটির সভাপতি তাহেরা রহমান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh